বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

আগারওগাঁয়ে এসএমই উদ্যোক্তাদের জন্য চালু হলো হলি ডে মার্কেট

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন চিন্তা, নতুন উদ্যোগ হলিডে মার্কেট। উন্নত বিশ্বের আদলে এ ধরনের হলিডে মার্কেট উদ্যোক্তা এবং ভোক্তাদের উৎসাহিত করবে। এসএমই খাতে আমাদের অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, উৎপাদিত পণ্যের মানও বেশ ভালো। এ সকল উদ্যোক্তাকে আমাদের উৎসাহিত করা প্রয়োজন। এখাতে এসএমই খাতের উদ্যোক্তাদের অবদান এখনও ২৫ ভাগের মধ্যে, বাজারে প্রভাব ফেলতে এ অবদান ৫০ ভাগ হওয়া দরকার।

বাণিজ্যমন্ত্রী শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা আগারগাঁওয়ের আইসিটি রোডে এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসএমই খাতের বেশির ভাগ উদ্যোক্তা মহিলা। সে কারণে হলিডে মার্কেটে অবদান রাখার জন্য মহিলাদের বেশি সুযোগ দিতে হবে। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী, এ বিপুল জনসংখ্যাকে পিছনে রেখে এগিয়ে যাওয়া যায় না। এসএমই খাতের উদ্যোক্তারা আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য এ খাতের উন্নয়ন খুবই প্রয়োজন। এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগ ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এর কার্যক্রম সফল করতে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখতে হবে। এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে উদ্যোক্তা এবং ভোক্তা আগ্রহ নিয়ে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আসেন।

উল্লেখ্য, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট আগারগাঁ শেরে বাংলা রোড যা পর্যটন ভবন থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত রাস্তার দু’পাশে এ মার্কেট সপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বসবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ডিএসসিসি এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এ মার্কেট পরিচালনার করছে। রাস্তার দু’পাশে ৫০টি করে মোট একশতটি স্টল থাকবে। এসএমই পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাত করণ অনলাইন মার্কেটিং, নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি করতে এসএমই অনলাইন মার্কেট ডট কম ডট বিডি কাজ করছে। হলিডে মার্কেটে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফ স্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষি পণ্য, পার্বত্য অঞ্চলের কৃষি পণ্য ছাতার নীচে পাওয়া যাবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. ফোরকান হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সর্বশেষ পাওয়া সংবাদ