বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক : গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে বিদ্যুতের দামবৃদ্ধির এ তথ্য জানানো হয়।

এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম সমন্বয় করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

গত ৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এরপর ইউনিটপ্রতি ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

সে গণশুনানিতে অংশ নিয়েছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও নেসকো। তারা তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক শূন্য ৮ থেকে ২৭ দশমিক ৪৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের পক্ষে নানা যৌক্তিকতা তুলে ধরে।

এসময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি। তারা প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা দাম ১ টাকা ১০ পয়সা বাড়ানোর সুপারিশ করে। সেই হিসাবে খুচরা বিদ্যুতের দাম গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ দশমিক ২৩ পয়সা করার সুপারিশ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ