সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

বিআরবি ক্যাবল থেকে ১৪ হাজার কিলোমিটার তার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : বিআরবি ক্যাবল থেকে ১৪ হাজার ৫০০ কিলোমিটার বৈদ্যুতিক কন্ডাক্টর ও তার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুলনা বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্পের জন্য এই তার কেনা হবে। এ জন্য ১৩৪ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ৫৮০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, সভায় ১০টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ২টি, বিদ্যুৎ বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং রেলপথ মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা রয়েছে।

সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ)’ প্রকল্পের লট-১ এর আওতায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর এবং তার কেনার অনুমোদন দেয়া হয়েছে। ৬৭ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ টাকা দিয়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই কন্ডাক্টর এবং তার কেনা হবে।

একই প্রকল্পের অপর প্রস্তাবে লট-২ এর আওতায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর এবং তার ৬৭ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটিও বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে কেনা হবে।

এছাড়া, প্রকল্পের লট-৩ এর আওতায় এক হাজার ২০০ কিলোমিটার কন্ডাক্টর এবং তার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১৮ কোটি ৬৭ লাখ ১৪ হাজার টাকা দিয়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে এই ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ