সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য ঘাটতি ৩০ হাজার ৯৬১ মিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩০ হাজার ৯৬০.৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৯ হাজার ৫২৩.৫ মিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১১ জানুয়ারি) সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান

যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে, সেগুলোর কয়েকটির তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ১৭ হাজার ৮২৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। দেশটি থেকে আমদানি করা হয় ১৮ হাজার ৫০৯ মিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি করা হয় ৬৮৩.৪৩ মিলিয়ন ডলারের পণ্য। ভারতের সঙ্গে ঘাটতি ১১ হাজার ৬৯৭.৯ মিলিয়ন ডলার। আমদানির ১৩ হাজার ৬৮৯.৩০ মিলিয়ন ডলারের বিপরীতে দেশটিতে রপ্তানি করা হয় ১ হাজার ৯৯১.৩৯ মিলিয়ন ডলার।

এ ছাড়া অন্যান্য প্রধান বাণিজ্যঘাটতির দেশ হলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, কাতার, সৌদি আরব, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। ঘাটতি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ