শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। গত ১১ নভেম্বর তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চালের এটিই প্রথম চালান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ