মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

মাসাতো কান্ডা এডিবির নতুন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের মাসাতো কান্ডা। এডিবির বোর্ড অব গভর্নরস তাকে সর্বসম্মতিক্রমে এডিবির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, কান্ডা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি এডিবির বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন। এডিবির বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ আগামী ২৩ ফেব্রুয়ারি শেষ হবে।

বোর্ড অব গভর্নরসের চেয়ার এবং ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেটা বলেন, মাসাতো কান্ডা আন্তর্জাতিক অর্থায়নের বিস্তৃত অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক নেতৃত্বের মাধ্যমে এডিবিকে কঠিন বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভালোভাবে কাজ করবেন।

এডিবি আরও জানায়, প্রায় ৪ দশকের অভিজ্ঞতার সঙ্গে কান্ডা জাপানের অর্থ মন্ত্রণালয়ে প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। যার মধ্যে আন্তর্জাতিক বিষয়ক অর্থমন্ত্রীর সহ-সভাপতি তিনি। আর্থিক খাতের নীতি এবং সামষ্টিক-অর্থনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

তিনি আর্থিক পরিষেবা সংস্থায় ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা ও বিজ্ঞান নীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংস্কারের একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ