সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

আড়াই শতাংশ বেড়েছে রোলেক্স ঘড়ির দাম

কর্পেোরেট সংবাদ ডেস্কঃ নিয়মিত পদক্ষেপের অংশ হিসেবে চলতি বছরের শুরুতেও ঘড়ির দাম বাড়িয়েছে রোলেক্স। তবে গড় দাম বৃদ্ধি আড়াই শতাংশে সীমাবদ্ধ রেখেছে সুইস বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
গত বছর রোলেক্স ও অন্য ঘড়ির ব্র্যান্ডগুলো ডলারের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাকি বিশ্বের দামের মধ্যে পার্থক্য দূর করতে হিমশিম খেয়েছে। এ লক্ষ্যে সংস্থাগুলোকে ইউরোপ ও যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দাম বাড়াতে হয়েছে। গত কয়েক মাসে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার কিছুটা দুর্বল হয়েছে। ফলে জানুয়ারিতে রোলেক্সের মূল্যবৃদ্ধির হার ইউরোপে কিছুটা কম ছিল।

যুক্তরাজ্যে অয়েস্টারস্টিল সাবমেরিনার দাম ২ দশমিক ৭ শতাংশ বা ২০০ পাউন্ড বাড়িয়ে ৭ হাজার ৭০০ ডলার করা হয়েছে। ডিসেম্বরেও ঘড়িটির দাম ৭ হাজার ৫০০ পাউন্ড ছিল। স্টিল ডেটোনার জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ক্রেতাদের এখন অতিরিক্ত ৩৫০ পাউন্ড বেশি ব্যয় করতে হবে। কারণ ঘড়িটির দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১২ হাজার ৫০০ পাউন্ডে উন্নীত করেছে রোলেক্স।

সর্বশেষ পাওয়া সংবাদ