সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

তারল্য সংকটে বেড়েছে ব্যাংকের কলমানির সুদহার

নিজস্ব প্রতিবেদক : ২ দিনের ব্যবধানে কলমানিতে সুদহার ১ শতাংশের বেশি বেড়েছে। হঠাৎ করে কলমানি থেকে বিভিন্ন ব্যাংকের টাকা ধার নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় সুদের হারও বাড়ছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহক আস্থা কমে যাওয়ায় অনেক ব্যাংক তারল্যসংকটে ভুগছে। এছাড়া ডলার কেনার কারণেও কয়েকটি ব্যাংকের জরুরি নগদ টাকার প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার কলমানি বাজার থেকে প্রায় ৪ হাজার ৪১১ কোটি টাকা ধার নিয়েছে বিভিন্ন ব্যাংক। এর গড় সুদহার ছিল ৬.৭৭ শতাংশ। আগের দিন রোববার কলমানি বাজার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ধার নিয়েছে বিভিন্ন ব্যাংক। গড় সুদহার ছিল ৬.৮০ শতাংশ। এক রাত বা এক দিনের ধারের জন্য এই সুদহার ধার্য করা হয়। বৃহস্পতিবার এ ধরনের ধারের গড় সুদহার ছিল ৫.৭৭। তবে যেসব ব্যাংক কলমানি থেকে দুই দিনের জন্য টাকা ধার করেছে, তাদের সুদ গুনতে হয়েছে আরও বেশি ৮ শতাংশ। এই হারে ১৫ কোটি টাকা ধার করেছে একটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, কলমানিতে বিভিন্ন মেয়াদে ধার দেওয়া হয়। ৯১ দিন, ৭ দিন, ৪ দিন, ২ দিন ও ১ দিনের মেয়াদে এই ধার দেওয়া-নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা ধার দেওয়া হয় এক দিনের মেয়াদে। রোববার কলমানি বাজার থেকে এক দিনের জন্য ৩ হাজার ৯৩১ কোটি টাকা ধার করে বিভিন্ন ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ৫১০ কোটি ধার দেওয়া হয় সাত দিনের মেয়াদে, যার গড় সুদহার ছিল ৮.০৫ শতাংশ। ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৬ কার্যদিবসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, কলমানি বাজার থেকে সবচেয়ে বেশি টাকা ধার নেওয়া হয় ২ জানুয়ারি। ওই দিন বিভিন্ন ব্যাংক ৬ হাজার ৬৭৮ কোটি টাকা ধার করেছিল, যার বড় অংশই ছিল এক দিনের মেয়াদে। সর্বশেষ গত রোববার কলমানি থেকে ধার দেওয়া হয় ৪ হাজার ৫৯৪ কোটি টাকা।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দিনের চাহিদা মেটাতে গিয়ে কোনো ব্যাংক তারল্যসংকটে পড়লে অন্য ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে ধার করে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের টাকা ধার নেওয়ার এ ব্যবস্থা ‘কলমানি’ বাজার হিসাবে পরিচিত। বেশির ভাগ ক্ষেত্রেই এ বাজার থেকে ১ থেকে ৭ দিন মেয়াদে সবচেয়ে বেশি টাকা ধার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ