সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’: বিশ্বব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বিগত বছর গুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং এইভাবে দেশটিকে বিভিন্ন ফ্রন্টে ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি ব্যাখ্যা করেন যে, জিডিপি প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্যের হার হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ একটি ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’।

মঙ্গলবার (১০ জানুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে আবদৌলায়ে সেক এসব কথা বলেন।

সেক বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক ভালো।

তিনি মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন।

বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে নদীপথ ও নদী ভিত্তিক অর্থনীতির মতো অনেক গুরুত্বপূর্ণ খাত রয়েছে যেখানে বিশ্বব্যাংক কাজ করতে পারে।

তরুণদের অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ভিত্তিক ঋণদানকারী সংস্থাগুলো এই যুবশক্তির জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে।

কামাল বলেন, বৈশ্বিক অর্থনীতির কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের জিডিপি’র আকার অনেক বেড়েছে এবং কানাডিয়ান অনলাইন ভিত্তিক এজেন্সি ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের ভিত্তিতে বাংলাদেশকে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে স্থান দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।
কামাল বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশের জন্য কিছু আইকনিক প্রকল্প নেওয়ার অনুরোধও করেন।

এছাড়া তারা নগরীর চার পাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করতে এবং রাজধানীর নান্দনিকতা বাড়াতে ‘ঢাকার সৌন্দর্য বর্ধন’ প্রকল্পের সম্ভাব্য অর্থায়নের অগ্রগতি নিয়েও আলোচনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ