সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে। চীনের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির শিল্প-কারখানায় উৎপাদন কমার আশঙ্কা করা হচ্ছে। এতে শক্ত ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। কঠিন ধাতুটির মূল উপকরণ লৌহ আকরিক।

দেশটির দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার চুক্তি মূল্য বেড়েছে ১.৮ শতাংশ। প্রতি টনের দর স্থির হয়েছে ৮৪৪ ইউয়ান বা ১২৪.৭৫ ডলারে।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির উপাদানের বেঞ্চমার্কের আসছে ফেব্রুয়ারির চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ২.৫ শতাংশ। টনপ্রতি যার দাম নিষ্পত্তি হয়েছে ১১৯.৯৫ ডলারে। গত জুনের পর যা সর্বোচ্চ।

সম্প্রতি আকরিক লোহার দাম নিয়ন্ত্রণ এবং বাজারে কারসাজির গুঞ্জন দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রীয় পরিকল্পনাকারী। ফলে ইতিবাচক কিছু দেখছেন ব্যবসায়ীরা।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, পরবর্তী সময়ে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হয় কিনা, আপাতত সেদিকে নজর রাখতে হবে আমাদের।

সর্বশেষ পাওয়া সংবাদ