সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

১১ মাসে রেমিট্যান্স এসেছে সাড়ে ১৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের দেশ থেকে ১৯.৫৮ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের নূর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ১১ মাসে (জানুয়ারি-২০২২ থেকে নভেম্বর ২০২২) ১৯ হাজার ৫৮৫.৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

অর্থমন্ত্রী জানান, ২০২২ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৪ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৯৬ কোটি ৯ লাখ ডলার, মার্চে ১ হাজার ৮৫৯ কোটি ৯৭ লাখ ডলার, এপ্রিলে ২ হাজার ৯ কোটি ৪৯ লাখ ডলার, মে মাসে ১ হাজার ৮৮৫ কোটি ৩৪ লাখ ডলার, জুনে ১ হাজার ৮৩৭ কোটি ২৭ লাখ ডলার, জুলাইয়ে ২ হাজার ৯৬ কোটি ৩২ লাখ ডলার, আগস্টে ২ হাজার ৩৬ কোটি ৯৩ লাখ ডলার, সেপ্টেম্বরে ১ হাজার ৫৩৯ কোটি ৫১ লাখ ডলার, অক্টোবরে ১ হাজার ৫২৫ কোটি ৪৩ লাখ ডলার এবং নভেম্বরে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৯৪ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে, যার পরিমাণে ৩ হাজার ৭০৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে ইরান থেকে, যার পরিমাণ ৪ লাখ ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ