বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরায় রাজস্ব ঘাটতি ২৫৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৫৩ কোটি ৬২ লাখ টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় এ রাজস্ব ঘাটতি প্রায় ৫০ শতাংশ। বন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, ডলার সংকটের কারণে আমদানি-রফতানি কমে যাওয়াসহ নানা কারণে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে জুলাই-ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৩১ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৮৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ ও ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ টাকা।

ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী গত ৬ মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭৭ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৭৪ লাখ, আগস্টে ৫৫ কোটি ২ লাখ, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৬০ লাখ, অক্টোবরে ৪০ কোটি ৯৫ লাখ, নভেম্বরে ৪২ কোটি ৮ লাখ ও ডিসেম্বরে ৩৯ কোটি ৯১ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৫৩ কোটি ৬২ লাখ টাকা ঘাটতি। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের মধ্যে এ বন্দরে লক্ষ্যমাত্রার তুলনায় সবচেয়ে কম রাজস্ব আয় হয়েছে অক্টোবরে। ওই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০.৬০ শতাংশ রাজস্ব আয় হয়েছিল। এছাড়া নভেম্বরে ৪৩.৪৩ শতাংশ, ডিসেম্বরে ৪৭.৪৪ শতাংশ রাজস্ব আয় হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ