বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোলে পণ্য আমদানি কমেছে সাড়ে ৫ লাখ টন

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির পরিমাণ কমছে। ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি হয়েছিল প্রায় ১৭ লাখ ১১ হাজার টন পণ্য। আর চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ১১ লাখ ৫৩ হাজার টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পণ্য আমদানির পরিমাণ কমেছে ৫ লাখ ৫৮ হাজার টন।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৩৯ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ২ হাজার ৬৩১ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০৮ কোটি ৭২ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। বেনাপোল কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেনাপোল কাস্টমস সূত্র বলছে, গত অর্থবছরে এর আগের অর্থবছরের চেয়ে বেনাপোল কাস্টমস হাউজে ৫৫৮ কোটি ৮ লাখ টাকা রাজস্ব কম আদায় হয়েছিল। সে সময় ৫ হাজার ১৫৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৪ হাজার ৫৯৯ কোটি ৯২ লাখ টাকা। এর আগে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৪৪ কোটি ৫৭ লাখ টাকা, সেখানে আদায় হয়েছিল ৪ হাজার ১৪৫ কোটি ১৪ লাখ টাকা। ওই বছর ঘাটতি ছিল ২ হাজার ৯৯ কোটি ৪৩ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ