বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

টিসিবিতে আজ থেকে ১১০ টাকায় তেল, ৭০ টাকায় চিনি বিক্রি

নিজস্ব প্রতিবেদক : এক কোটি পরিবার কার্ডধারীর মধ্যে আজ থেকে সাশ্রয়ী দামে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশনের উত্তর গেটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। রোববার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জানুয়ারি মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে এ তিন পণ্য বিক্রি করা হবে। শুধু পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তারা টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা এবং ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়।

সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ