বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ৫০ ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অংশগ্রহণকারী ৫০টি তফসিলি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে একটি চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গভর্নর বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পুনঃঅর্থায়ন স্কিমসমূহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুনভাবে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি জানান যে, এ স্কিমে গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার হবে চার শতাংশ।

গভর্নর বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষি উৎপাদনকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে। এ কারণে কৃষি খাতে ঋণ সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকসমূহের চাহিদার নিরিখে প্রয়োজনে স্কিমের তহবিলের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।

গভর্নর আরও বলেন, ‘চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিমের পাশাপাশি চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় ৩০ হাজার ৯১১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, কৃষি খাতের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে নিত্যপণ্যের আমদানি নির্ভরতা বহুলাংশে হ্রাস পাবে যা দেশের সামষ্টিক অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খান উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সেলিম আর. এফ. হোসেন তাদের বক্তৃতায় স্কিমটি যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণ চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ