শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

রেপো নিলামে ৩৪০৩ কোটি টাকার দরপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকে রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।নিলামে ৪টি ব্যাংক ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৭ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৪টি ব্যাংক দরপত্র দাখিল করেছে। ব্যাংকগুলো ৩ হাজার ৪০২ কোটি ৭৯ লাখ টাকার দরপত্র দাখিল করে।

এতে আরও বলা হয়, সকল দরপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। আর ৭ দিন মেয়াদি রেপোর সুদের হার ছিল বার্ষিক শতকরা ৬.৬০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ