শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

সোয়া ২ কেজি ওজনের এক ইলিশের দাম ৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মঙ্গলবার (৮ আগস্ট) রাতে আমতলী মাছ বাজারে মাছটি বিক্রি হয়।

জেলে জাহিদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরেও বরগুনার আমতলীর পায়রা নদীতে জাল ফেলেন। বিকেলে তার জালে ধরা পরে এ ইলিশ মাছটি। পরে মাছটি বিক্রির জন্য বিকেলে আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি।

আড়তদার রাসেল নিলামের মাধ্যমে ৮ হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছ বিক্রি করেন। খুচরা বিক্রেতা মাসুদ গাজী ওই মাছটি কিনে তা ৯ হাজার টাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেন।

জেলেরা জানান, ইলিশের ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ দেখে অনেকেই অবাক।

আমতলী পাইকারি মাছের আড়তদার রাসেল মিয়া জানান, ইলিশের ভরা মৌসুমে এত বড় সাইজের ইলিশ এবছরে বাজারে আসেনি। বহু বছর পর এতবড় ইলিশ চোখে দেখলাম।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জেলেরা ইলিশের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য সুখবর।

সর্বশেষ পাওয়া সংবাদ