শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : মহামারী করোনার পর থেকেই চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বরং নানা প্রতিবন্ধকতায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমেই শ্লথ হচ্ছে। নতুন করে আবারো দেশটির অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনের জুলাইয়ে নেতিবাচক আমদানি রফতানি বাণিজ্য তথ্য ধীর অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। যে কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের মতো কমেছে।

ব্রেন্ট (অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.১ শতাংশ কমে ৮৪ ডলার ৪১ সেন্ট হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই (যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) অপরিশোধিত জ্বালানি তেলের দামও ১.১ শতাংশ কমে ৮১ ডলার ৬ সেন্টে দাঁড়িয়েছে।

জুনের তুলনায় জুলাইয়ে চীনের তেল আমদানি ১৮ শতাংশ কমেছে, তবে তা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ