শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : শিল্প খাতে বিশেষ অবদান রাখায় দেশের ১২টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার। সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে। এর পাশাপাশি মাঝারি শিল্প শ্রেণিতে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস, ক্ষুদ্র শিল্পে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া পুরস্কার পাচ্ছে।

এ ছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কাররের জন্য মনোনীত করা হয়েছে। আর মাইক্রো শিল্পে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল।

সর্বশেষ পাওয়া সংবাদ