শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু
advertisement
অর্থ-বাণিজ্য

চামড়া শিল্পের রপ্তানী আয় বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অর্থ-বাণিজ্য ডেস্ক : আগামী তিন-চার বছরের মধ্যে চামড়া ও চামড়াজাত পন্য রপ্তানী আয় বর্তমান ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫ বিলিয়নে উন্নীত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবরা (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেন।

সাভার চামড়া শিল্প নগরীর ট্যানারী সমুহ, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট প্লান্ট (সিইটিপি) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ কমপ্লায়েন্স ও লেদার ওয়ার্কিং গ্রুপের ( এলডব্লিউজি) মানদন্ড উন্নত করার বিষয়ে এই সভার আয়োজন করা হয়। তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্প সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্পের (বিএসসিআইসি) চেয়ারম্যান, ট্যানারী মালিক ও চামড়াজাত তৈরি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সাভারের ট্যানারী শিল্পের সিইটিপি ত্রুটিমুক্ত করে মানদন্ডের উন্নয়ন করা খুবই জরুরি। তিনি বলেন, “বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে দেশের রপ্তানী আয়ের পরিমাণ ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে পারি, এই খাত থেকে আগামী ৩-৪ বছরের মধ্যে রপ্তানী আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারের উন্নীত করা খুব কঠিন হবে না।”

তোফাজ্জল হোসেন মিয়া আগামী ২০২৭ সালের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানী আয় ৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন, তবে এজন্য আমাদের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, এই পরিবেশ তৈরি করার জন্য সরকারী ও বেসরকারি উভয় খাতকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কমপ্লায়েন্সের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় রেখে আমাদের দেশেরও চামড়াজাত শিল্পের কমপ্লায়েন্সকে ত্রুটিমুক্ত করে উন্নত করতে হবে।

আরও পড়ুন:

কলার তন্তু থেকে শাড়ি তৈরির উদ্ভাবক ‘রাধাবতী দেবীকে’ সংবর্ধনা

কৃষিঋণ বিতরণে ব্যর্থ ৮ ব্যাংক

সর্বশেষ পাওয়া সংবাদ