শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু
advertisement
অর্থ-বাণিজ্য

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মাহবুবুল আলম

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৩-২৫ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন চিটাগাং চেম্বারের মাহবুবুল আলম। তিনি বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

এছাড়া আগামী ২ বছরের জন্য এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিন হেলালী, আর সহ-সভাপতি হয়েছেন ৬ জন। এরমধ্যে চেম্বার গ্রুপ থেকে ৩ জন সহ-সভাপতি হয়েছেন। তারা হলেন খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও জোশ জিবন দেবনাথ। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত তিন সহ-সভাপতি হলেন শমি কায়সার, রাশিদুল হোসেন চৌধুরী (রনি) এবং মো. মনির হোসাইন।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুসারে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে আগেই মনোনীত হন।

এর বাইরে চেম্বার গ্রুপ ২৩ জন এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশন থেকে ২৩টি পদে সম্মিলিত নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেম্বার গ্রুপের ২৩টি পদের বিপরীতে ২৩টি মনোনয়নপত্র জমা পড়ায় চেম্বার গ্রুপের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন। এর মধ্যে পরিচালক হিসেবে ২৩ জন আসেন নির্বাচনের মাধ্যমে।

সর্বশেষ পাওয়া সংবাদ