শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু
advertisement
অর্থ-বাণিজ্য

এক লাফে ১৪১ টাকা বাড়লো এলপিজির দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : একলাফে ১৪১ টাকা বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন বিক্রি হয়ে আসছিল ৯৯৯ টাকায়।

বুধবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির নতুন এ দাম ঘোষণা করে।

এতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির সমন্বয়কৃত মূল্য তালিকা অনুযায়ী সাড়ে ৫ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৫২২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭০৯ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৮৯৪ টাকা করা হয়েছে। এছাড়া ৩৩ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৩২৪ টাকা ও ৪৫ কেজির দাম ৪ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ