মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে সমবায়মন্ত্রী স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার কলকাতায় ‘হেনস্তার’ বিষয়ে যা বললেন মোশাররফ করিম শুরু হলো ‘প্লে উইথ আইপিডিসি’ ফিফা বিশ্বকাপ ২০২৬ ক্যাম্পেইন নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড রাষ্ট্র এখন গণমাধ্যমের সহযোগী অংশীদার, চোখ রাঙানোর দিন শেষ: তথ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ সূচকের পতনে লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

জুলাইয়ে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। বছরের ভিত্তিতে সদ্য সমাপ্ত মাসে রেমিট্যান্স পাঁচ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন, জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেলেও অন্যান্য মাসের তুলনায় তা ভালো।

বিবির মুখপাত্র মো. সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা জুনে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এ ছাড়া বাংলাদেশি প্রবাসীরা গত অর্থবছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে এটি ছিল ২১ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার।’সূত্র-ইউএনবি।

আরও পড়ুন:

হিলিতে ২০০ টাকা বেড়েছে জিরার দাম

দিলকুশায় নতুন হেড অফিসে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড

সর্বশেষ পাওয়া সংবাদ