মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে সমবায়মন্ত্রী স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার কলকাতায় ‘হেনস্তার’ বিষয়ে যা বললেন মোশাররফ করিম শুরু হলো ‘প্লে উইথ আইপিডিসি’ ফিফা বিশ্বকাপ ২০২৬ ক্যাম্পেইন নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড রাষ্ট্র এখন গণমাধ্যমের সহযোগী অংশীদার, চোখ রাঙানোর দিন শেষ: তথ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ সূচকের পতনে লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরা বন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ-ভারত বাস চলাচল

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশে ও ভারতের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার জন্য সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত বাস সার্ভিস।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় ভোমরা স্থলবন্দরে গ্রীনলাইন পরিবহনের কাউন্টারে বাংলাদেশ-ভারত বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রীনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার।

এ ছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা গ্রীনলাইন পরিবহনের সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোমরা সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান, গ্রীনলাইনের জিএম আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ স্বপন, গ্রীনলাইন বেনাপোল শাখার ম্যানেজার রবিন বাবু, যশোর শাখার সুব্রত ঘোষ প্রমুখ।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, পরীক্ষামূলকভাবে সাতক্ষীরা থেকে কোলকাতায় বাস সার্ভিস চালু করা হয়েছে। এ দিন অল্প সংখ্যক পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন। আশাকরি একমাস পর থেকে পুরোদমে এই বাস চলবে।

এ বিষয়ে বাংলাদেশ গ্রীনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, কম খরচে ও সহজেই গ্রীনলাইন পরিবহনের মাধ্যমে ভোমরা বন্দর দিয়ে ঘোজাডাঙ্গা হয়ে সরাসরি কোলকাতা পৌঁছাতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা এসে সময় বেচে যাবে । গত একবছর আগে এই বিষয়টির উদ্যোগ নেওয়া হয়, আজ তার সফল বাস্তবায়ন হয়েছে।

গ্রীনলাইন পরিবহন ভারতের সত্ত্বাধিকারী সঞ্জয় মজুমদার জানান, আপাতত এপার থেকে ওইপারে যাত্রী নিয়ে বাস বদল করে কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। মাসখানেক পর থেকে একটানা কলকাতায় বাস যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ