মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে সমবায়মন্ত্রী স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার কলকাতায় ‘হেনস্তার’ বিষয়ে যা বললেন মোশাররফ করিম শুরু হলো ‘প্লে উইথ আইপিডিসি’ ফিফা বিশ্বকাপ ২০২৬ ক্যাম্পেইন নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড রাষ্ট্র এখন গণমাধ্যমের সহযোগী অংশীদার, চোখ রাঙানোর দিন শেষ: তথ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ সূচকের পতনে লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে ২০০ টাকা বেড়েছে জিরার দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে ২০০ টাকা করে বেড়েছে। ভারত থেকে আমদানীকৃত জিরার শুল্কায়ন দ্বিগুণ করায় বন্দর থেকে পণ্যটির খালাস নেয়া বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এ পরিস্থিতিতে দাম আরো বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে দেখা গেছে, সব মসলার দোকানেই জিরা সরবরাহ থাকলেও দাম বাড়তি। বর্তমানে প্রতি কেজি জিরা ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা। এছাড়া কালো এলাচ আগে ৯৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা এলাচ প্রকার ভেদে ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেগুল ইসলাম বলেন, ‘‌ দেশের বাজারে জিরার চাহিদা থাকায় ভারত থেকে আমদানি করে তা মেটাতে হচ্ছে। কিন্তু ভারতের যে অঞ্চল থেকে জিরা আমদানি করা হয়, সেখানেই এবার জিরার দাম বাড়তি। প্রতি বছর ভারতে যে পরিমাণ জিরা উৎপাদন হয়, এবার বৈরী আবহাওয়ায় তা হয়নি। এ কারণে আমাদের বাড়তি দামে আমদানি করতে হচ্ছে। ফলে দেশের বাজারে বাড়ছে দাম। এছাড়া ডলার সংকটও দাম বাড়ার পেছনে দায়ী।’

হিলি স্থল শুল্কস্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, ‘‌আগে বন্দর দিয়ে আমদানীকৃত প্রতি টন জিরা ১ হাজার ৮৫০ ডলার শুল্কায়ন মূল্য ধরে আরোপিত শুল্ক আদায় করা হতো। সম্প্রতি জিরার বাজারদর বেশি হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড শুল্কায়ন মূল্য বাড়িয়ে ৩ হাজার ৫০০ ডলার নির্ধারণ করেছে। ফলে ব্যবসায়ীরা বন্দর থেকে আমদানীকৃত জিরার খালাস নেয়া বন্ধ রেখেছেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ