মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে সমবায়মন্ত্রী স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার কলকাতায় ‘হেনস্তার’ বিষয়ে যা বললেন মোশাররফ করিম শুরু হলো ‘প্লে উইথ আইপিডিসি’ ফিফা বিশ্বকাপ ২০২৬ ক্যাম্পেইন নোয়াখালী জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড রাষ্ট্র এখন গণমাধ্যমের সহযোগী অংশীদার, চোখ রাঙানোর দিন শেষ: তথ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ সূচকের পতনে লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

এফবিসিসিআই নির্বাচনে বিজয়ী হলেন যারা

অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন নির্বাচিত হয়েছেন। ২০২৩-২০২৫ মেয়াদের জন্য খাত ভিত্তিক অ্যাসোসিয়েশন থেকে ২৩ জন নির্বাচিত হন।

সোমবার (৩১ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজি মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া বি এম শোয়েব ১ হাজার ২৭৯ ভোট, মীর নিজাম উদ্দিন আহমেদ ১ হাজার ২৫৭ ভোট, সিরাজুল ইসলাম ১ হাজার ২৪৬ ভোট, মো. সহিদুল হক মোল্যা ১ হাজার ২১৫ ভোট, নিজাম উদ্দিন রাজেশ ১ হাজার ১৯১ ভোট, মো. মুনতাকিম আশরাফ ১ হাজার ১৭৫ ভোট, রাকিবুল আলম দীপু ৯৯২ ভোট, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬ ভোট, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১ ভোট, আমির হোসেন নূরানী ৮৫২ ভোট, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০ ভোট, তপন কুমার মজুমদার ৮৩৫ ভোট, সালমা হোসেন অ্যাশ ৮৩১ ভোট এবং হাজি মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১ হাজার ৩০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া খন্দকার রুহুল আমিন ৯৮৮ ভোট, মো. আমিন হেলালী ৯১১ ভোট, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯ ভোট, আবু মোতালেব ৮৯৯ ভোট, শমী কায়সার ৮৫২ ভোট, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ ভোট এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী ২ আগস্ট এফবিসিসিআইয়ের সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়ে এই নির্বাচন বিকেল ৪টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ভোটার ছিল ১ হাজার ৯৫৪ জন। ভোটার উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৯ জন প্রার্থী। এর মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ