বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে গমের দাম ৬ মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। তবে সাপ্তাহিক ভিত্তিতে চলতি সপ্তাহে গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে খাদ্যশস্যটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যমটি জানিয়েছে, কৃষ্ণসাগর বন্দর দিয়ে খাদ্যপণ্যের সরবরাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে গমের দরপতন হয়েছে।

সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ৭ ডলার ৫২ সেন্টে।

তবে এই সপ্তাহে গমের দাম কমেছে ৫ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ১৫ জুলাইয়ের যা সবচেয়ে কম।

ব্যবসায়ীরা বলছেন, বিশ্বব্যাপী প্রচুর গম সরবরাহ করছে রাশিয়া ও ইউক্রেন। মূল্যও তুলনামূলক কম। এতে খাদ্যশস্যটির পর্যাপ্ত মজুত বেড়েছে।

পণ্য গবেষণা এক নোটে কমার্জব্যাংক লিখেছে, স্বল্প সময়ে বাজারে প্রচুর পরিমাণে গমের সরবরাহ করা হয়েছে বলে মনে হচ্ছে।

তবে এসময়ে সয়াবিনের দাম ০.৭ শতাংশ বেড়েছে। বুশেলপ্রতি যার মূল্য নিষ্পত্তি হয়েছে ১৪ ডলার ৮১ সেন্টে। পাশাপাশি ভুট্টার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ ডলার ৫৭ সেন্টে।

সর্বশেষ পাওয়া সংবাদ