মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

ফের বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক: কয়লা সংকটের কারণে আবারো বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়লা সংকটের কারণে শনিবার মধ্যরাত থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

আগামী ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়। এরপর গত সাত মাসে পাঁচ বার বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি। এবারের মতো গত ৩০ জুন কয়লা সংকটে উৎপাদন বন্ধ হয়ে যায়।

এ বছরের ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বিভিন্ন কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ