মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ সোমবার (৩১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩০ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ