মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

পুরানো ও ছেঁড়া-ফাটা নোট তুলে নেবে বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাজারে নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোটের প্রচলন নিশ্চিত করতে ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’র অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নীতিমালা অনুযায়ী, অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ডাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখাযুক্ত, স্বাক্ষরযুক্ত, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে ওই নীতিমালা সব ব্যাংকে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ২৩(১) ধারা মোতাবেক বাজারে পরিচ্ছন্ন নোট প্রচলন করা বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। ওই ধারায় উল্লেখ আছে- ব্যাংক ছেঁড়া, বিকৃত বা অত্যধিক নোংরা নোট পুনঃইস্যু করবে না। এই উদ্দেশ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে বিভিন্ন নীতি বা পদ্ধতি প্রণয়ন করে। ওই নীতি ও পদ্ধতি অনুযায়ী প্রচলনে থাকা পুরাতন, ধ্বংসযোগ্য ও অযোগ্য নোট যথাযথভাবে ধ্বংস করা হয় এবং নতুন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।

এরপরও বাজারে অপ্রচলনযোগ্য ও ত্রুটিপূর্ণ নোট হিসেবে অধিক ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ডাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখালেখি, স্বাক্ষরযুক্ত ও বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোটের আধিক্য দেখা যাচ্ছে। তাই প্রচলনে থাকা ব্যাংক নোটের নিরাপত্তা, গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নোটের সামগ্রিক অবস্থার উন্নতিতে উল্লেখিত নোট বাজার থেকে দ্রুত প্রত্যাহার ও ধ্বংস করে নতুন নোট প্রতিস্থাপনে বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ