শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

চকরিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নায্যমুল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এই বিক্রির শুভ উদ্বোধন করেন। নায্যমুল্যে দুঃস্থ নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিক্রি করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তপন মল্লিক ও সংশ্লিষ্ট ডিলার আসাদুল আলম ও ওমর ফারুক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চকরিয়া উপজেলার ২১ হাজার ৫শত ১৮ জন নিন্ম আয়ের পরিবারের মাঝে নায্যমুল্যে ২ কেজি তেল, ২ কেজি মশুর ডাল ও ৫ কেজি চাল বিক্রি করা হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে খাদ্যবান্দব সরকারী কর্মসূচির আওতায় এসব নাগরিক এ সুবিধা পাবেন। হালিমা বেগম নামে এক নারী নায্যমুল্যে জিনিস ক্রয় করে বলেন, কম মূল্যে এসব জিনিষ পেয়ে আমি খুব খুশি। সরকারের এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই।

সর্বশেষ পাওয়া সংবাদ