মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
অর্থ-বাণিজ্য

আগারগাঁওয়ে চলছে চার দিনের স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলা। ২০৫, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণি, আগারগাঁও-এর জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায় আয়োজিত মেলাটির আয়োজক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর অঙ্গ প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় ফুড রিটেইল চেইন শপ, স্যাফরন সুইটস এন্ড বেকারিজ।

শুক্রবার (৬ জানুয়ারি, ২০২৩) সন্ধ্যায় কেকে কেটে যৌথভাবে মেলার উদ্বোধন করেনস্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মো. তানভীর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা চলবে ০৯ জানুয়ারী (সোমবার) পর্যন্ত।

স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলায় থাকছে ইরানের বিখ্যাত স্যাফরনের বরফি, খেজুর বরফি, দিল্লি চমচম, কাশ্মীরি চমচম, আনযির রোল, নদীয়া সন্দেশ, কেসর কালাকান্ত, আদি রসগোল্লা, মতিচুর লাড্ডু সহ হরেক রকম মিষ্টি, চকলেট, কেক ও বেকারি পণ্যের বাহারি সমাহার। মেলায় উপলক্ষ্যে স্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর সকল পণ্য মিলছে ২০% কম দামে, রেজিস্ট্রেশন-এর ভিত্তিতে প্রথম ১০০ জনের জন্য নিয়মিত ১০০% খাঁটি অর্গানিক দুধ সংগ্রহের বিশেষ সুযোগ এবং ০৯ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত সনি-স্মার্ট টিভি, ফ্রিজ ক্রেতাদের জন্য ১০০০ গ্রাম মিষ্টি উপহার।

মেলার উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি – হ্যাপি কাউ, হ্যাপি মিল্ক! তাই স্মার্ট ডেইরি ফার্মের প্রতিটি গাভীর পরিচর্যা করা হয় নিবিড় পর্যবেক্ষণে ও যত্নে। স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলার সকল মিষ্টি ও দুগ্ধজাত পণ্য স্মার্ট ডেইরি ফার্মের ১০০% সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠা গাভীর ১০০% খাঁটি অর্গানিক দুধ থেকে তৈরী।”

ক্রেতাদের উদ্দেশ্যে নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, “স্যাফরন সুইটস এন্ড বেকারিজ -এর আয়োজিত মেলা থেকে ক্রেতারা জি-ফাইভ পলিসির মাধ্যমে জেনুইন মূল্যে, জেনুইন পন্য, জেনুইন সেবা, জেনুইন পেশন এবং জেনুইন কেয়ার পাবেন বলেই আমার বিশ্বাস।”

সর্বশেষ পাওয়া সংবাদ