মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

আজ যেসব এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক : আজ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে গুলশান, ক্যান্টনমেন্ট ও বনানী এলাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় বন্ধ থাকবে মোবাইল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠান। তবে এমএফএস, পিএসও এবং পিএসপির প্রধান কার্যালয় থাকলে সীমিত পরিসরে খোলা থাকবে। এ ছাড়া আজ আরও ৭টি পৌরসভা এবং উপজেলা ও ইউয়িন পরিষদের সাধারণ নির্বাচন ও শূন্য পদে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১২ জুলাইয়ের প্রজ্ঞাপন মোতাবেক সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ শূন্য আসন ও ৭টি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপ-শাখা বন্ধ থাকবে।

একই দিনে রাজশাহী জেলার বাঘা উপজেলা পরিষদের শূন্য পদের উপনির্বাচন ও দেশের ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং ১১টি ইউনিয়ন পরিষদের (নির্বাচনী এলাকার তালিকা) শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় শাখা বা উপশাখা বন্ধ থাকবে। এ ছাড়া আগামী বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ