শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

২০২৪ সালে বিশ্বে পেট্রোলিয়ামের চাহিদা বাড়বে ২.২ শতাংশ : ওপেক

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২০২৪ সালে বিশ্বে পেট্রোলিয়ামের দৈনিক গড় চাহিদা বর্তমান পর্যায় থেকে ২.২ শতাংশ বেড়ে ১০ কোটি ৪০ লাখ ব্যারলে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা বা ওপেক।

এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়ে ওপেক বলেছে, এর ভিত্তি চলতি ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির শক্তিশালী প্রবৃদ্ধি।

পূর্বাভাসে ওপেক চলতি বছরের জন্য পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধির হার গত মাসের চাহিদা থেকে দৈনিক গড়ে ৯০ হাজার ব্যারেলে উন্নীত করেছে। এর প্রধান কারণ হলো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের পেট্রোলিয়ামের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ২.৫ শতাংশ হতে পারে এবং চীন, ভারতসহ প্রধান পেট্রোলিয়াম-ভোক্তা দেশগুলো এবং এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সুস্থ প্রবৃদ্ধি বজায় রাখতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ