মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

১৬.৫ শতাংশ খাদ্যশস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস ব্রাজিলের

অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্রাজিলে ২০২২-২৩ মৌসুমে খাদ্যশস্য উৎপাদন রেকর্ড মাত্রায় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির কৃষকরা সব ধরনের শস্যের আবাদ বাড়িয়েছেন। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আবাদ বাড়াতে সক্ষম হয়েছেন। ফলে শস্যের ফলনও ভালো হচ্ছে। দেশটিতে রেকর্ড উৎপাদন বৈশ্বিক সরবরাহ চাঙা রাখতে সাহায্য করবে।

ব্রাজিলের খাদ্য সরবরাহ ও পরিসংখ্যান সংস্থা কোনাব সম্প্রতি একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে ৩১ কোটি ৭৫ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হতে পারে। আগের মৌসুমের তুলনায় উৎপাদন বাড়তে পারে ৪ কোটি ৪৯ লাখ টন বা ১৬ দশমিক ৫ শতাংশ।

এর আগে জুনে উৎপাদনসংক্রান্ত একটি সমীক্ষা চালিয়েছিল কোনাব। তখনকার হিসাবের তুলনায় উৎপাদন দশমিক ৬ শতাংশ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রধান কারণ ভুট্টা ও গমের ঊর্ধ্বমুখী উৎপাদন। এর মধ্যে মৌসুমের দ্বিতীয় ধাপে ভুট্টা উৎপাদন আগের মাসের তুলনায় বাড়বে বলে প্রত্যাশা করছে কোনাব। এছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় গমের উৎপাদনও ভালো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কোনাবের প্রেসিডেন্ট এডগার প্রেটো বলেন, নতুন সমীক্ষায় উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছার সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রাজিলের কৃষি খাত আগের চেয়ে শক্তিশালী হয়েছে। উৎপাদনের পরিমাণ ক্রমেই বাড়ছে। এ খাতে অব্যাহত বিনিয়োগ উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

এদিকে ভুট্টা ও গমের পাশাপাশি সয়াবিন উৎপাদনও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নতুন সমীক্ষায় তেলবীজটির উৎপাদন ধরা হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ টন। আগের বছরের তুলনায় উৎপাদন ২ কোটি ৯০ লাখ টন বা ২৩.১ শতাংশ বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ