সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৮৮ হাজার ২৫৬ কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে ইন্টারনেট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ৫ মাসে (জানুয়ারি-মে) মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ১ লাখ ৯১ হাজার ৪০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে লেনদেন হয়েছিলো ১ লাখ ৩ হাজার ১৪৭ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের একই সময়ের তুলনায় চলতি বছর লেনদেন বেড়েছে ৮৮ হাজার ২৫৬ কোটি টাকা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

একক মাস হিসেবেও গত মে মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। মে মাসে লেনদেন হয়েছে ৪৯ হাজার ৯৩০ কোটি টাকা। এপ্রিল মাসে লেনদেন হয়েছিলো ৪৪ হাজার ৬০৪ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৫ হাজার ৩২৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম এগারো মাসে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫২ কোটি টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে লেনদেন হয়েছিলো ২ লাখ ১ হাজার ১৮৮ কোটি টাকা। অর্থাৎ সমাপ্ত অর্থবছরের এই সময়ে লেনদেন বেড়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৬৪ কোটি টাকা।

ইন্টারনেট ব্যাংকিং সাধারণত অনলাইন ব্যাংকিং নামে অধিক পরিচিত। এর মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন ও বিল পেমেন্টসহ নানা ধরনের পরিষেবা সহজেই পান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ২ দশক আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং চালু করে। তখন থেকেই দ্রুত গতিতে এটি দেশব্যাপী বহুল প্রচলিত হতে শুরু করে।

এদিকে করোনার সময় থেকেই অনলাইন ব্যাংকিংয়ের ব্যবহার বিপুল পরিমাণে বেড়েছিলো। কারণ, এর মাধ্যমে বাইরে যাওয়ার ঝুঁকি এড়িয়ে গ্রাহকরা ঘরে বসে সহজেই কাজ সারতে পারেন। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেই আর্থিক লেনদেন করতে আগ্রহী হওয়ায় চলতি বছরের মে মাস শেষে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ জনে। ২০২২ সালে একই মাসে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা গ্রাহকের সংখ্যা ছিলো ৫১ লাখ ৩৮ হাজার ৫৫৪ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ