সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

মোবারকগঞ্জ চিনিকলের টারবাইনে যান্ত্রিক ত্রুটির ঘটনায় ৩ শ্রমিক বরখাস্ত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের টারবাইন যান্ত্রিক ত্রুটির কারণে ৩ শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে চিনিকল কর্তৃপক্ষ। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান। ইতিমধ্যে বরখাস্তের নোটিশ মোচিকের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

মোচিকের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা উপ-ব্যবস্থাপক (প্রশাসন) আশেকুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে) স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত পত্রে আকরব হুসাইন, মোঃ আরুক ও ফিরোজকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। দ্বায়িত্বে অবহেলার কারণে ওই ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৩ ডিসেম্বর মিলটিতে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই শুরু হয়। শুরুর দুদিন পার হতে না হতেই ২৫ ডিসেম্বর ভোরে মিলের পাওয়ার টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে বন্ধ হয়ে যায় কারখানার আখ মাড়ায়সহ সকল কার্যক্রম। মিলটির যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ২৭ ডিসেম্বর সকাল ১১ টার পুনরায় আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। টারবাইনে যান্ত্রিক ত্রুটির পর থেকেই একাধিক তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করে।

এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান বলেন, টারবাইনে ত্রুটির সময় ওই ৩ জন শ্রমিক কর্মরত ছিলো। প্রাথমিক তদন্ত ও বিভাগীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের দ্বায়িত্ব অবহেলার কারণে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তারপরও টারবাইন এর যান্ত্রিক ত্রুটির ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। আশা করছি দ্রুতই মুল কারণ উদঘাটণ করা সম্ভব হবে

সর্বশেষ পাওয়া সংবাদ