সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

আগামীকাল ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : স্মার্ট বাংলাদেশ তৈরিতে বেসরকারি খাতের অবদান ও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুলাই) বিকেলে ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, কিছুদিন আগে সারাবিশ্বের বিনিয়োগকারীদের নিয়ে বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। সেখানে প্লেনারি সেশনগুলোতে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সে আলোচনার ওপর ভিত্তি করে আমরা একটি বই ছাপিয়েছি। অনুষ্ঠানে সব ব্যবসায়ীর হাতে বইটি তুলে দেওয়া হবে। পুরো বাংলাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনভুক্ত ব্যবসায়ীরা সম্মেলনে আমন্ত্রিত থাকবেন। পাশাপাশি বড় বড় কোম্পানির সিইও ও প্রখ্যাত ব্যবসায়ীরাও থাকবেন।

সম্মেলনে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।

বিগত দুটি জাতীয় নির্বাচনের আগে ব্যবসায়ী সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে নির্বাচনে আকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার এ সম্মেলন থেকে এমন কোনো সিদ্ধান্ত আসবে কি না সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, সেখানে দেশের সব স্তরের ব্যবসায়ীরা থাকবেন। তখনই পরিস্থিতি দেখা যাবে।

এদিকে ব্যবসার উন্নয়ন চলমান রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। আগামীকাল সম্মেলনে ব্যবসায়ীরা প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন বলে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে যেসব সমস্যা ও সম্ভাবনা রয়েছে তা নিয়ে স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। সম্মেলনে বিদেশি ব্যবসায়ীরা, দেশের বড় বড় করপোরেট ব্যবসায়ী এবং রপ্তানিকারকসহ সবাই অংশ নেবেন।

আগামীকালের সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, সহ-সভাপতি এম এ মোমেন।

সর্বশেষ পাওয়া সংবাদ