শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

চীন থেকে ২ হাজার ৪৮৬ কোটি টাকায় ৪ জাহাজ ক্রয়ের অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক : ২ হাজার ৪৮৬ কোটি ৩০ লাখ টাকায় চীন থেকে ৪টি জাহাজ কিনতে যাচ্ছে সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মাধ্যমে জাহাজগুলো কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

বুধবার (১২ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

তিনি জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক “জিটুজি ভিত্তিতে ২টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ” অর্থাৎ মোট ৪টি জাহাজ ‘চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন’এর কাছ থেকে কেনা হবে।

জাহাজগুলো কিনতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৮৬ কোটি ৩০ লাখ ৮৮ হাজার ৮৫৭ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ