শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৩১.৩৮ শতাংশ বেড়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকজাত পণ্যের রপ্তানি কমলেও সুখবর হলো অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাকজাত পণ্যের রপ্তানি বাড়ছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে অপ্রচলিত বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে ৩১.৩৮ শতাংশ।

বুধবার (১২জুলাই) পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির ২০২২-২০২৩ অর্থ বছরের তথ্য মতে, বিগত অর্থবছরে ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) দেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ২১.৪০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা ৯.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩.৫২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তবে একই সময়ে জার্মানি এবং পোল্যান্ডের মতো ইইউভুক্ত কিছু বড় বাজারে এ রপ্তানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। স্পেন, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৩.৩৭, ২.৯৪, ২.২৭, ১.২৮ ও ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৯.০১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে যা ৫.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৫১ বিলিয়ন ডলারে। একই সময়ে যুক্তরাজ্য এবং কানাডায় রপ্তানি বেড়েছে যথাক্রমে ১১.৭৮ শতাংশ ও ১৬.৫৫ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ৩১.৩৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রধান অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতে রপ্তানি এক বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশ ২০২২-২৩ অর্থবছরে ১৭.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২১-২২ অর্থবছরে এ প্রবৃদ্ধির হার ছিল ১৪.৯৬ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ