সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

গ্রামীণ সড়ক উন্নয়নে ১৯০ মিলিয়ন ডলার ঋণ দিবে এডিবি

অর্থ-বাণিজ্য ডেস্ক : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের চলমান গ্রামীণ সংযুক্তি উন্নয়ন প্রকল্পের জন্য আরও ১৯০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এডিবির প্রধান গ্রামীণ উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, এই প্রকল্পের জন্য এটি এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এর মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের আরও সম্প্রসারণ হবে। পাশাপাশি বাংলাদেশের গ্রামীণ এলাকার জীবনযাত্রার মানোন্নয়নে জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা এবং সড়ক ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রম প্রকল্পে যুক্ত হবে। এই প্রকল্পটি গ্রামীণ অঞ্চলের পরিবহন দক্ষতা ও কৃষি উত্পাদনশীলতা বাড়াতে এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে কর্মসংস্থান সৃষ্টি করছে।

চলমান প্রকল্পটি মূলত ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়েছিল। যার লক্ষ্য ছিল প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার (কিলোমিটার) গ্রামীণ সড়ক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সংস্থা এবং সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নতি করা। ২০২০ সাল থেকে এর সঙ্গে ৯০০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়ক যুক্ত হয়।

নতুন অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে সব ধরনের আবহাওয়ার উপযোগী, জলবায়ু স্থিতিস্থাপকতা ও সুরক্ষাসহ আরও ১ হাজার ৩৫০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে ১৮০টি ভ্রাম্যমাণ সড়ক রক্ষণাবেক্ষণ অফিসে সরঞ্জাম ও ট্রাক সরবরাহ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ