শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

রুপিতে ২৮ মিলিয়নের এলসি খুলেছে ২ প্রতিষ্ঠান

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর পরই ২টি প্রতিষ্ঠান রুপিতে এলসি খুলেছে। বাংলাদেশ থেকে তানিম এগ্রো লিমিটেড ১৬ মিলিয়নের বেশি রপ্তানি এলসি ও নিতা কোম্পানি লিমিটেড প্রায় ১২ মিলিয়নের এলসি খুলেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুপিতে লেনদেন চালু হয়েছে। ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠান এলসি খুলেছে।

জানা যায়, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে রপ্তানি ও আমদানি করার লক্ষে এলসি খোলায় লেনদেন শুরু হল।

তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে ১৬ বিলিয়ন ডলারের মতো বাণিজ্য হয়। এর মধ্যে ২ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করে এবং ১৪ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ আমদানি করে। তবে রুপিতে লেনদেনের কারণে বাংলাদেশের কোনো লাভ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ব্যাপকভাবে ডলারের দাম বাড়তে থাকে। দেশের মধ্যে ডলার সংকট চরম আকার ধারণ করে। চাপ সামাল দিতে ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার উদ্যোগ নেওয়া হয়। এলক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) থেকে ভারতীয় মুদ্রা রুপিতে লেনদেন শুরু হয়েছে।

এদিন বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশনের যৌথ আয়োজনে রাজধানীর একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যের এই নতুন পদ্ধতি চালু করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর, বিভিন্ন ব্যাংকের এমডি এবং ভারতীয় হাইকমিশমনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

জানা যায়, এই লেনদেন শুরু হওয়ার পর রপ্তানি আয় বাবদ যে পরিমাণ রুপি আসবে, সমপরিমাণ আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে ব্যাংক। আবার স্বল্পমেয়াদি রুপির ঋণ নিয়ে আমদানি করা যাবে। এতে ডলারের ওপর সৃষ্ট চাপ সাময়িকভাবে কমবে।

সর্বশেষ পাওয়া সংবাদ