শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১৫ জুলাই ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আগামী ১৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুলাই) এফবিসিসিআইয়ের পক্ষ থে‌কে এ তথ্য জানানো হ‌য়েছে।

এর আ‌গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন’ শীর্ষক এই অনুষ্ঠান উপলক্ষ্যে এফবিসিসিআইয়ের অধিভুক্ত সকল চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের বেসরকারি খাত। দেশের ৮২ ভাগ ব্যবসা বাণিজ্য আসে বেসরকারি খাত থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কি ভূমিকা রাখবে সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হবে এই সম্মেলনে।

তিনি বলেন, করোনাকালীন সৃষ্ট সংকট অনেকখানি কাটিয়ে ওঠা গেলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে। এই কঠিন সময় অতিক্রমে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে।

বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করার প্রয়াস হিসেবে বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করা হয় উল্লেখ করে মো. জসিম উদ্দিন আরও বলেন, ‌বাংলাদেশ বিজনেস সামিটের প্রাপ্তি নিয়ে আমরা একটি বই বের করছি। ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বই হস্তান্তর করা হবে। আমাদের এই প্রকাশনায় সামিটে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সামিটে আলোচনা হওয়া সুপারিশ ও পলিসিগুলো আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেব।

দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সম্মেলনে ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে জানান বক্তারা।

এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, বর্তমান সহ-সভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামিম, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, ফরেইন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি সামির সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ এফবিসিসিআইয়ের অধিভুক্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ