শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

আরো ৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রায় ভিড়ল জাহাজ

অর্থ-বাণিজ্য ডেস্ক : পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৭ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে ‘এমভি সাগর কান্তা’ নামে একটি বিদেশি জাহাজ। আজ সকাল ৬টায় সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান পায়রা বন্দরে ভেড়ে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে এ জাহাজটি বন্দরের ইনারে আনা হয়েছে। বর্তমানে ওই জাহাজে চলছে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম।

পায়রা বন্দরের উপপরিচালক আজিজুর রহমান বলেন, ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে এমভি সাগর কান্তা নামে একটি কয়লাবাহী জাহাজ মঙ্গলবার সকালে পায়রা বন্দরে এসে পৌঁছায়। এতে ৩৭ হাজার ১৩৩ টন কয়লা রয়েছে। পায়রা বন্দরের আউটারেজ থেকে জাহাজটি নিয়ে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে নেওয়া হচ্ছে। এনিয়ে চলতি সপ্তাহে দুটি জাহাজ কয়লা নিয়ে এসেছে।

এর আগে, কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার পরে কয়লা নিয়ে আসা এমভি সাগর কান্তা পঞ্চম জাহাজ।

তার আগে গত রোববার এমভি সুমিত নামে একটি জাহাজে কয়লা আসে। এ ছাড়া এমভি জাদোর, পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজে বিপুল পরিমাণ কয়লা আসে। এসব কয়লা বন্দর থেকে খালাস শেষ করে গত ২৫ জুন পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে ১৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি চালাতে প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দিয়ে থাকে চীনা অংশীদার সিএমসি। ডলার সংকটের কারণে সময়মতো বকেয়া বিল পরিশোধ না করায় সিএমসি কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল।

এতে চলতি বছরের ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২০ দিন বন্ধ থাকার পর গত ২৫ জুন ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার টন কয়লা এলে তা দিয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ এ তাপ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করা হয়।

আরও পড়ুন:

পঞ্চগড়ে চালু হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র

‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বিদায়ী অর্থবছরে ৪৪ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

সর্বশেষ পাওয়া সংবাদ