শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

মৌলভীবাজারে প্রথমবারের মত পলিথিনের হাট

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দেশের প্রথমবারের মতো পৌরসভার উদ্যেগে শুরু হলো পুরাতন পলিথিন, প্লাস্টিক কেনাবেচার হাট।

রবিবার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে এই ব্যতিক্রমধর্মী হাটের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। প্রতি রবিবার এই হাট বসবে পূর্ব ঘোষণা অনুযায়ী।

হাটে প্রতি কেজি পলিথিন ৫০ টাকা ধরে কিনবে মৌলভীবাজার পৌরসভা কতৃপক্ষ। এছাড়া আজ যারা পলিথিন , প্লাস্টিক বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন সেসব বিক্রেতাকে বিনামূল্যে একটি ৫০ কেজি বস্তা দেওয়া হয়। যাতে করে আগামীদিনে ৫০ কেজি বস্তা করে নিয়ে আসতে পারে।

এসময় আরও উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক প্রমুখ।

উল্লেখ্য, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও পানি নিস্কাশনের জন্য কোন রকম অসুবিধা সৃষ্টি না করে এই জন্য এমন উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা কতৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ