সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

তেল কিনতে বাংলাদেশ ঋণ পাচ্ছে ১.৪ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : জ্বালানি তেল আমদানি করতে বড় অঙ্কের ঋণ পাচ্ছে বাংলাদেশ। ১.৪ বিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)। এটি ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) একটি সহযোগী সংস্থা।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থ দিয়ে চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

প্রসঙ্গত, জেদ্দাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান আইটিএফসি থেকে নিয়মিত ঋণ নিয়ে তেল আমদানি করে থাকে বাংলাদেশ। আইডিবির সদস্য হিসেবে এ ব্যাংকে মালিকানা আছে বাংলাদেশের। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ শতাংশের কাছাকাছি সুদে আইটিএফসি থেকে ঋণ পেয়ে আসছে বিপিসি।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের জেদ্দা সফরকালে আইটিএফসির সদরদফতরে সম্প্রতি এ নিয়ে চুক্তিসই হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তি উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতিফলন, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ