সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমলো সয়াবিনের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। শুক্রবার (৭ জুলাই) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এদিন সিবিওটিতে আগামী নভেম্বরের সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২১ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৩ ডলার ১৭ সেন্টে।

এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের শস্য উৎপাদন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী সপ্তাহেও সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে সয়াবিনের চারা ভালোভাবে বেড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

গত সোমবার বিগত ৪ মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল সয়াবিনের দাম। সেই থেকে ১ সপ্তাহে তেলবীজটি দর হারিয়েছে ১.৯ শতাংশ।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, প্রাক-মৌসুমি খরায় মোট চাষের ৬০ শতাংশ সয়াবিনের গাছে নেতিবাচক প্রভাব পড়েছে।

টপ থার্ড এজ মার্কেটিংয়ের ম্যানেজিং পার্টনার মার্ক গোল্ড বলেন, পর্যাপ্ত বৃষ্টিতে ফসল সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। সম্প্রতি ইউএস মিডওয়েস্ট অঞ্চলে বেশ বৃষ্টিপাত হয়েছে। তবে কতটা হয়েছে এবং ফসলের জন্য তা কতটা ভালো হয়েছে-এ নিয়ে কিছু প্রশ্ন আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ