সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী বন্ধ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। এর ফলে প্রায় ৩ শ’র অধিক পণ্যবাহী ট্রাক ওপারে আটকে আছে।

রোববার (৯ জুলাই) সকাল থেকে আবারো ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খাঁন জানান, ভারতের পশ্চিমবঙ্গ ব্যাপী পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম রয়েছে। এর ফলে আমাদের পাশেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছেনা। তবে, আগামীকাল রোববার থেকে আবার যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে জানান তিনি।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান, আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ