সোমবার, ১৫ জুন ২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট কমাতে বড় সিদ্ধান্ত - ৩ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক হচ্ছে ১ আগস্ট থেকে: বিআরটিএ শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা - ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্কুট কিনে দেওয়ার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ধোবাউড়ায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সূচকের সাথে বেড়েছে লেনদেনও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
advertisement
অর্থ-বাণিজ্য

সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে সব বিনিয়োগ সেবা দেবে বিডা

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি থেকে যাবতীয় বিনিয়োগ সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিডার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

মুখ্য সচিব বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য দেশি বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে সেই সঙ্গে পুঁজিও বাড়বে। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্তর্জাতিক মানের উন্নত বিনিয়োগ সেবা প্রদান করতে হবে। বিডায় নিবন্ধিত সকল প্রতিষ্ঠানের জন্য একটি সিঙ্গেল পয়েন্ট এন্ট্রি হিসাবে সকল সেবা একীভূত করে বিনিয়োগকারীদের প্রদান করবে বিডা।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, ওয়াসা, বিদ্যুৎ, আরজেএসসিএন্ডএফ এর নেম ক্লিয়ারেন্স, ইটিনসহ যাবতীয় বিনিয়োগ সেবা বিনিয়োগকারীরা বিডা ওসএসএর মাধ্যমে পাবেন। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে শুধুমাত্র একবার বিডার ওএসএসে ডিজিটাল তথ্য দিলেই চলবে, বিনিয়োগকারীদের বিনিয়োগ সেবা গ্রহণের জন্য অন্য কোন প্রতিষ্ঠানে পৃথক ভাবে যাওয়া ও তথ্য প্রদানের প্রয়োজন নেই।

বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বিডা বিনিয়োগকারীদের ২৩টি প্রতিষ্ঠানের ৬৭টি বিনিয়োগ সেবা প্রদান করে আসছে। দ্রুত ৪৪টি প্রতিষ্ঠানের ১৫৫টি সেবা বিনিয়োগকারীদের প্রদান করা সম্ভব হবে। সেই লক্ষ্যে অন্যান্য বিনিয়োগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা বিডা ওএসএসে একীভূত করার কাজ করে চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ