শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

কাঁচা মরিচ বেশি করে কিনে রাখায় দর বেড়েছে : অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচা মরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে জাইকার সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, জাইকা তাদের প্রকল্পগুলো দেখতে এসেছে। মাতারবাড়ির কাজ প্রায় ৯৫ ভাগ সম্পন্ন। বাজেটের সঙ্গে মিল রেখে প্রযুক্তিকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পে জাইকা সহযোগিতা করতে আগ্রহী।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ যে লোন দিয়েছে তা আমাদের ২ মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার নয়।

অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি স্থিতাবস্থায় আছে, বাড়েনি। শুধু টাকার অংকে বিচার করলে হবে না। সামাজিক সুরক্ষা বিবেচনা করতে হবে। বাংলাদেশ বিশ্বের বাইরে নয়। সংকট বিশ্বব্যাপী। তবে সেই বিবেচনাতে দেশ ভালো আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ